calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রাশিয়ার তেল ছাড়া বিশ্বের জ্বালানি বাজার স্থিতিশীল রাখা অসম্ভব : মস্কো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাশিয়ার তেল ছাড়া বিশ্বের জ্বালানি বাজার স্থিতিশীল রাখা অসম্ভব : মস্কো

রাশিয়ার তেল ছাড়া বিশ্বব্যাপী জ্বালানি বাজার কোনোভাবেই স্থিতিশীল রাখা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় রাশিয়ার ওপর থেকে আরও নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ওয়াশিংটনের ওপর চাপ বাড়ছে।...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ • বিকাল ০৩:২০
history আপডেট: ৭ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২১৭ বার পঠিত

এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞাগুলো শিথিল করতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (১১ মার্চ) মার্কিন ট্রেজারি বিভাগ সরবরাহ বৃদ্ধি ও বাজারে তেলের দাম কমাতে রাশিয়া থেকে সাময়িকভাবে তেল বিক্রির অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহে তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারে পৌঁছেছে, যা করোনা মহামারির পর সর্বোচ্চ।

ওয়াশিংটনের এই পদক্ষেপের পর রাশিয়ার অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভ টেলিগ্রামে এক পোস্টে জানান, মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত এই সত্যটি স্বীকার করে নিচ্ছে যে, রুশ তেল ছাড়া বিশ্ববাজার অচল। তিনি আরও বলেন, ব্রাসেলসের আমলাতন্ত্রের বিরোধিতা সত্ত্বেও জ্বালানি সংকট নিরসনে রাশিয়ার ওপর থেকে আরও নিষেধাজ্ঞা শিথিল করা এখন সময়ের দাবি।

তবে ওয়াশিংটনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে জি-৭ জোটের দেশগুলো। বর্তমানে এই জোটের সভাপতিত্ব করা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ হওয়ার অজুহাতে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার আহ্বান জানান।

এদিকে, মার্কিন ট্রেজারি বিভাগ একটি বিশেষ লাইসেন্স জারি করেছে, যা নির্দিষ্ট সময় পর্যন্ত জাহাজে লোড করা রুশ তেল সরবরাহের অনুমতি দেয়। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, এটি একটি স্বল্পমেয়াদি ব্যবস্থা ও এর ফলে রুশ সরকার বড় কোনো আর্থিক সুবিধা পাবে না।

সংঘাতের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফ্লোরিডায় মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে একটি ‘ফলপ্রসূ’ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর মস্কো ও ওয়াশিংটনের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক আলোচনা, যা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের আভাস দিচ্ছে।