calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইসরায়েল-বাহরাইনে আইআরজিসির বড় হামলা,নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরায়েল-বাহরাইনে আইআরজিসির বড় হামলা,নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার অঙ্গীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার (১৫ মার্চ) বাহিনীর নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১৫ মার্চ ২০২৬ • বিকাল ০৫:০৮
history আপডেট: ৭ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৪০ বার পঠিত
যুদ্ধের প্রথম দিন অর্থাৎ গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে হামলায় ইরানের দীর্ঘকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুর পর দ্বিতীয় পুত্র আয়াতুল্লাহ মোজতবা খামেনি স্থলাভিষিক্ত হয়ে নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেছেন।

সম্প্রতি মোজতবা খামেনি ও হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে নেতানিয়াহু বলেছিলেন, তিনি এই নেতাদের কারও জীবনের নিরাপত্তা বা ‘বিমার’ নিশ্চয়তা দেবেন না। আইআরজিসির সাম্প্রতিক এই হুমকিকে তারই পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ইরানের অভ্যন্তর থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। রোববার ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছে, আকাশপথের এই হুমকি মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সক্রিয় রয়েছে। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সিএনএন’র প্রতিবেদন অনুযায়ী, তেল আবিবের বেশ কিছু স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাত হানার খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

অপরদিকে ভোরে বাহরাইনের রাজধানী মানামায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বাহরাইন কর্তৃপক্ষের দাবি, ইরানের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত তারা ১২৫টি ক্ষেপণাস্ত্র এবং ২০৩টি ড্রোন ভূপাতিত করেছে। এসব হামলায় বাহরাইনে ২ জন এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতে আরও ২৪ জন প্রাণ হারিয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান