calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / ​সংসদ ভবনে ইকো কেয়ার ফাউন্ডেশনের ইফতার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

​সংসদ ভবনে ইকো কেয়ার ফাউন্ডেশনের ইফতার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

​পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট এলডি হলে ইকো কেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশ-এর উদ্যোগে ইফতার মাহফিল ও প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: সোমবার, ১৬ মার্চ ২০২৬ • বিকাল ০৪:১৬
history আপডেট: ৭ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৪৯ বার পঠিত

​গত বৃহস্পতিবার (১২ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

​ইকো কেয়ার ফাউন্ডেশনের অপারেশনস হেড ও কুইক সোর্স বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তফাজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষায় তরুণ প্রজন্ম ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন:

  • ​মুহাম্মদ সোলায়মান হায়দার, পরিচালক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
  • ​মো: জিয়াউল হক হাওলাদার, মহাব্যবস্থাপক, বাংলাদেশ পর্যটন করপোরেশন।
  • ​ডক্টর ওবাইদুর রহমান ছিদ্দীকী ও অধ্যাপক তানজিনুল হক মোল্লা, ভূগোল ও পরিবেশ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
  • ​ডাঃ শরিফুল ইসলাম দুলু, চেয়ারম্যান, বাংলাদেশ হার্ম রিডাকশন ফাউন্ডেশন।

​বক্তারা টেকসই পরিবেশ নিশ্চিত করতে পরিকল্পিত বৃক্ষরোপণ ও জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার পরবর্তী সময়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রধান অতিথির নেতৃত্বে সংসদ ভবন প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণের মাধ্যমে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।