calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড,ভয়াবহ অগ্নিকাণ্ড
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড,ভয়াবহ অগ্নিকাণ্ড

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং শক্তিশালী মার্কিন বিমানবাহী রণতরী 'ইউএসএস জেরাল্ড আর ফোর্ড' লোহিত সাগরের রণক্ষেত্র ছেড়ে গ্রিসের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১৮ মার্চ ২০২৬ • বিকাল ০৩:০০
history আপডেট: ৭ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৩৯ বার পঠিত

মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে রণতরীটির বর্তমান অবস্থা বা এর সাথে থাকা অন্যান্য যুদ্ধজাহাজগুলো ওই অঞ্চলে থাকবে কি না, সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। তবে প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ফোর্ড-এর স্ট্রাইক গ্রুপ লোহিত সাগরে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। তারা আরও দাবি করেছে যে, জাহাজের প্রপালশন সিস্টেম বা ইঞ্জিন সচল রয়েছে এবং এটি পুরোপুরি কার্যকর আছে।

 

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অপর একটি মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন' মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি পিছু হটতে বাধ্য হয়েছে। যদিও ওয়াশিংটন এই দাবিকে নাকচ করে দিয়ে কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে রণতরীটিকে লোহিত সাগরে স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে।

 

উল্লেখ্য, ১ লাখ টন ওজনের পারমাণবিক শক্তিচালিত 'ইউএসএস জেরাল্ড আর ফোর্ড' বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধজাহাজ। এতে ৪ হাজারেরও বেশি ক্রু এবং কয়েক ডজন যুদ্ধবিমান ও হেলিকপ্টার রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই বিশাল রণতরীটি মোতায়েন করেছিল। বর্তমানে লোহিত সাগর ও ওমান সাগরে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে মুখোমুখি অবস্থান এবং ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা চরম ঝুঁকির মুখে রয়েছে।