calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / রাষ্ট্রপতির সঙ্গে ঈদের নামাজ পড়বেন দীর্ঘদিন পর পুরুষ প্রধানমন্ত্রী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

রাষ্ট্রপতির সঙ্গে ঈদের নামাজ পড়বেন দীর্ঘদিন পর পুরুষ প্রধানমন্ত্রী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ • রাত ১০:১৬
history আপডেট: ৭ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ২০৮ বার পঠিত

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সঙ্গে ঈদের নামাজে একজন পুরুষ প্রধানমন্ত্রী নামাজ পড়বেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

নারী পুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মানুষ একসঙ্গে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পারবেন বলেও জানান তিনি।

শাহে আলম বলেন, সকাল সাড়ে আটটায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে যারা ঈদের নামাজে অংশ নিতে চান তাদেরকে নির্দিষ্ট সময়ে ঈদগাহ ময়দানে আসার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

তিনি জানান, আবহাওয়ার সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব ধরণের প্রস্ততি রাখা হচ্ছে।

এছাড়া দুই একটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা সুন্দর ও স্বস্তিদায়ক হয়েছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।