calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / জয়ী যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে , দাবি ডোনাল্ড ট্রাম্পের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

জয়ী যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে , দাবি ডোনাল্ড ট্রাম্পের

য়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে নবনিযুক্ত হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারিকে শপথবাক্য পাঠ করানোর সময় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরান...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৫ মার্চ ২০২৬ • দুপুর ১২:৪২
history আপডেট: ৬ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৩ বার পঠিত

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মার্চ) সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, যুদ্ধের ফলে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। খবর বিবিসির। 

ট্রাম্প আরও বলেন, আমরা তাদের (ইরানের) সব নেতৃত্বকে নির্মূল করেছি। এরপর তারা নতুন নেতা নির্বাচনের জন্য একত্রিত হলে আমরা তাদেরও খতম করি। এখন আমাদের সামনে নতুন একটি দল আছে, দেখা যাক তারা কেমন করে।

শান্তি আলোচনার বিষয়ে প্রেসিডেন্ট জানান, বর্তমানে তাঁর সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সরাসরি ইরানের সঙ্গে আলোচনায় আছেন। এই প্রক্রিয়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও যুক্ত রয়েছেন। ট্রাম্পের দাবি, ইরান এখন মরিয়া হয়ে একটি চুক্তিতে পৌঁছাতে চায়।

মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। একইসঙ্গে  তেল-গ্যাস সংক্রান্ত বিষয়ে হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে একটি ‘খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও এই উপহারের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এছাড়া উপসাগরীয় দেশগুলোর ভূমিকার প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ‘চমৎকার’ ও কাতারকে ‘দুর্দান্ত’ হিসেবে অভিহিত করেন। মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ এসেছে দাবি করলেও ট্রাম্প সতর্ক করে বলেন, ‘আমি কাউকে বিশ্বাস করি না।’ মূলত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়াই বর্তমানে ইরানের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন।