calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ওআইসি আল আকসা ইস্যুতে ইসরাইলকে যে বার্তা দিল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ওআইসি আল আকসা ইস্যুতে ইসরাইলকে যে বার্তা দিল

সাম্প্রতিক সময়ে মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদে ঢুকে দখলদার ইসরাইলি বাহিনী নামাজরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর যে দমনপীড়ন চালিয়েছে, সে ব্যাপারে ইহুদি রাষ্ট্রটিকে একটি বার্তা দিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল ২০২৩ • বিকাল ০৪:৩৯
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৯ বার পঠিত

রেজ্যুলেশনে আল আকসা মসজিদের সঙ্গে সারা বিশ্বের মুসলমানদের চিরন্তন সংযুক্তির উপর গুরুত্বারোপ করা হয়েছে। সেই সঙ্গে ফিলিস্তিনের রাজধানী অধিকৃত পূর্ব আল-কুদসের আরব ও ইসলামিক পরিচয়কেও নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া প্রস্তাবে রমজান মাসে পবিত্র আল আকসা মসজিদে বারবার অতর্কিত হামলার মাধ্যমে ইসরায়েলি দখলদার বাহিনী এবং সন্ত্রাসী বসতি স্থাপনকারীদের বিপজ্জনক কর্মকাণ্ডের নিন্দা করা হয়। যেখানে অন্যদের পাশাপাশি নারী ও শিশুরাও অবস্থান করেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ওইআইসির প্রস্তাবে আল আকসা মসজিদের পবিত্রতার উপর ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ, তাদের কর্মকর্তা এবং সন্ত্রাসবাদী বসতি স্থাপনকারীদের ক্রমাগত নিয়ম লঙ্ঘনের পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। 

ক্রমাগত বিপজ্জনক এবং উস্কানিমূলক কর্মের পরিণতির জন্য ইসরাইলকে দায়বদ্ধ করেছে ৫৫ মুসলিম দেশের সংগঠন ওইআইসি।

tag ট্যাগ: #111