calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / দেশে নারীর সংখ্যা বেশি পুরুষের চেয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

দেশে নারীর সংখ্যা বেশি পুরুষের চেয়ে

জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী দেশে পুরুষের চেয়ে ১৬ লাখ ৩৪ হাজার ৩৮২ জন নারী বেশি। সমন্বয় করা মোট জনসংখ্যায় পুরুষ ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন এবং নারী ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন। রোববার পরিকল্পনা মন্ত্রণালয়ের...

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ৯ এপ্রিল ২০২৩ • সন্ধ্যা ০৭:৩৮
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৫৪ বার পঠিত

দেশে মুসলিম জনসংখ্যা ১৫ কোটি ২ লাখ ৭৭ হাজার ১৪৮ জন থেকে বেড়ে ১৫ কোটি ৪৫ লাখ ৪২ হাজার ৭৮ জন হয়েছে। যা মোট জনসংখ্যার ৯১ শতাংশ। অন্যান্য ধর্মাবলম্বী ১ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার ৫১১ জন থেকে বেড়ে ১ কোটি ৫২ লাখ ৮৭৬ জন। যা মোট জনসংখ্যার ৮.৯৫ শতাংশ। এছাড়া ব্যালান্স পপুলেশন ৮৫ হাজার ৯৫৭ জন। যা মোট জনসংখ্যার ০.০৫ শতাংশ।দেশে হিজড়ার সংখ্যা ১২ হাজার ৬২৯ জন। হিজড়া জনসংখ্যা খুব কম হওয়ায় তার শতাংশ হিসাব করা সম্ভব হয়নি।
 
প্রতিবেদন থেকে আরও জানা যায়, ঢাকার সমন্বয়কৃত জনসংখ্যা ৪ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯১৫ জন, যা বিভাগভিত্তিক সবচেয়ে বেশি। এটি দেশের সমন্বয়কৃত জনসংখ্যার ২৬.৮৮ শতাংশ। আর সবচেয়ে কম জনসংখ্যা বরিশাল বিভাগে, মোট সমন্বয়কৃত জনসংখ্যার ৫.৪৯ শতাংশ।

tag ট্যাগ: #111