calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ইসলামাবাদে অবিশ্বাসের ছায়ায়
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ইসলামাবাদে অবিশ্বাসের ছায়ায়

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ঘিরে পারস্পরিক অবিশ্বাসই ছিল প্রধান বাস্তবতা, এমনটাই জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। ইরানি প্রতিনিধিদলের প্রধান ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ইসলামাবাদে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬ • সকাল ১১:২৬
history আপডেট: ৬ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২০৬ বার পঠিত
তিনি সাংবাদিকদের বলেন, ‘যদি ইরান আমাদের সঙ্গে কৌশল করার চেষ্টা করে, তাহলে তারা দেখবে আমাদের আলোচক দল ততটা সহনশীল নয়।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রধান অগ্রাধিকার হলো ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।

এটাই ৯৯ শতাংশ বিষয়।’

তবে লেবাননে ইসরায়েলের চলমান হামলা বন্ধ করা, যা ইরানের অন্যতম প্রধান শর্ত এবং অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সুনির্দিষ্ট শর্তও আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইরান জানিয়েছে, লেবানন প্রসঙ্গে প্রতিশ্রুতি এবং নিষেধাজ্ঞার অংশ হিসেবে জব্দ করা ইরানের সম্পদ মুক্ত না হলে আলোচনা শুরুই সম্ভব নয়। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান হলো, লেবানন এই যুদ্ধবিরতি চুক্তির অংশ নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, ‘ইরান বুঝতে পারছে না যে তাদের হাতে কোনো কার্ড নেই, শুধু আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে স্বল্পমেয়াদে বিশ্বকে চাপ দেওয়ার চেষ্টা ছাড়া। তারা আজ বেঁচে আছে শুধু আলোচনার জন্য!’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, অগ্রগতি অর্জন করা সহজ হবে না। এই পর্যায়টাকে ইংরেজিতে বলা হয় ‘মেক অর ব্রেক’—অর্থাৎ সবকিছু সফল হবে, না হয় ভেঙে পড়বে।’

ইসলামাবাদে যেখানে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় বসতে যাচ্ছে, সেই সেরেনা হোটেলের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সব রাস্তাই বন্ধ রাখা হয়েছে। এক্সপ্রেসওয়ের পাশে ‘ইসলামাবাদ টকস’ লেখা ব্যানারও টাঙানো হয়েছে।

তবে তেহরানে অনেকেই আলোচনার সফলতা নিয়ে সন্দিহান। এএফপিকে ৩০ বছর বয়সী স্থানীয় এক বাসিন্দা বলেন, ট্রাম্পের বেশিরভাগ বক্তব্যই তার কাছে ‘শুধুই শব্দদূষণ আর অর্থহীন কথা’ বলে মনে হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান