calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র খালি হাতে ফিরছে ইসলামাবাদ থেকে : ইরান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্র খালি হাতে ফিরছে ইসলামাবাদ থেকে : ইরান

২১ ঘণ্টায় কয়েক দফা বৈঠক হয়েছিল। লাভ হয়নি কিছুই। ইরান ও যুক্তরাষ্ট্র—দুপক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড়। তেহরান বলছে, জাতীয় ইস্যুতে ছাড় নয়, প্রয়োজনে সামরিক ও কূটনৈতিকভাবে সমাধানের পথ খুঁজবে। যুক্তরাষ্ট্র নাখোশ তাদের দাবি...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল ২০২৬ • সকাল ১১:২০
history আপডেট: ৬ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭৬ বার পঠিত

তবে ইরান দাবি করছে, অর্ধ পৃথিবী ঘুরে আসা যুক্তরাষ্ট্র খালি হাতে ফিরছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, কোনো অগ্রগতি তখনই সম্ভব হবে যখন ওয়াশিংটন তেহরানের ভাষায় ‘অযৌক্তিক দাবি’ থেকে সরে আসবে।

ঘানায় ইরান দূতাবাসের এক্স (সাবেক টুইটার) পোস্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ভাইস প্রেসিডেন্টকে বিশ্বের অর্ধেক পথ পাড়ি দিয়ে ইসলামাবাদে নিয়ে এসেছে। ২১ ঘণ্টার আলোচনা হয়েছে। তারা যুদ্ধে যা অর্জন করতে পারেনি, সবকিছুই দাবি করেছে। ইরান স্পষ্টভাবে বড় ‘না’ বলেছে। আলোচনা শেষ। প্রণালি এখনও বন্ধ। আর ভাইস প্রেসিডেন্ট খালি হাতে ফিরে যাচ্ছেন। আবারও শুধু ইরানের কথাই রইল। নিজেদের মুখ রক্ষা করার আর কোনো উপায় তাদের নেই।

এদিকে দীর্ঘ আলোচনার পরও কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছড়াই ফিরে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা। তবে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র— এমন দাবি ইরানের। ইরানি প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদামাধ্যম ফার্স নিউজ জানিয়েছে এমন তথ্য।

প্রতিবেদনের তথ্যানু্যায়ী, হরমুজ প্রণালি, পরমাণু প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিদের মত পার্থক্যের কারণেই ব্যর্থ হয়েছে বৈঠক। যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। হামলা চালিয়ে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে তা পেতে চেয়েছিলো।

যুক্তরাষ্ট্রের দাবিকে বাড়াবাড়ি আখ্যাও দেন তারা। জানান- হরমুজ প্রণালি, পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন ইস্যুতে উচ্চাভিলাষী শর্ত দিয়েছে ওয়াশিংটন। যা প্রত্যাখান করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তেহরানের আলোচক দলের কয়েকজন প্রতিনিধি।