calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / রাশিয়া ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেনে , নিহত ১৮
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

রাশিয়া ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেনে , নিহত ১৮

চলতি বছরের মধ্যে ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ • সকাল ১০:২২
history আপডেট: ৬ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৯৩ বার পঠিত

১৬ এপ্রিল ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

স্থানীয় কর্তৃপক্ষ এবং ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসের তথ্যমতে, রাশিয়ার হামলায় ভবন ক্ষতিগ্রস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং দেশজুড়ে অন্তত ১৮ জন মারা গেছেন, যার মধ্যে শিশুও রয়েছে। এছাড়া ১১৮ জন আহত হয়েছেন।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকালের আগের ২৪ ঘণ্টায় রাশিয়া ৬৫৯টি ড্রোন ও ৪৪টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাজধানী কিয়েভ, খারকিভ, ওডেসা, দিনপ্রো এবং জাপোরিঝিয়ার মতো বড় শহরগুলো ছিল। দফায় দফায় এসব শহরে হামলা চালানো হয়।

সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্দ্রি সিবিহা লেখেন, গত দিন ও রাতজুড়ে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে প্রায় ৭০০টি ড্রোন এবং কয়েক ডজন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বড় ‘সন্ত্রাসী হামলা’ চালিয়েছে। এই হামলার প্রধান লক্ষ্য ছিল বেসামরিক নাগরিকরা।

রাশিয়ার হামলায় কিয়েভে চারজন নিহত হয়েছেন, যার মধ্যে একজন ১২ বছর বয়সি কিশোরও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে পাওয়া দুটি লাশের মধ্যে ওই কিশোরের লাশ ছিল বলে জানিয়েছে স্টেট ইমার্জেন্সি সার্ভিস। সংস্থাটি বলছে, রুশ হামলায় কিয়েভে অন্তত ৪৮ জন আহত হয়েছেন।

কিয়েভের একটি নির্মাণ কোম্পানির সিইও বলেন, একটি হামলা এতোটাই কাছাকাছি ছিল যে তা কার্যত আবাসিক কমপ্লেক্সের নির্মাণস্থলের পাশে বিস্ফোরিত হয়েছে। এতে ছয়জন শ্রমিক আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ওডেসায় অন্তত আটজন নিহত হয়েছেন। স্টেট ইমার্জেন্সি সার্ভিসের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একটি ভবনে আগুন ছড়িয়ে পড়েছে এবং উদ্ধারকর্মীরা একটি লাশ স্ট্রেচারে করে সরিয়ে নিচ্ছেন।

সব মৃত্যুর ঘটনা একই আবাসিক ভবনে ঘটেছে, যা প্রথমে একটি ড্রোন হামলার শিকার হয়। ড্রোন হামলায় একজন নিহত হন। পরে ভবনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে আবারও ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আরও প্রাণহানি ঘটে।

ওডেসা ন্যাশনাল মিউজিক একাডেমির একজন প্রশাসনিক কর্মকর্তা জানান, রুশ হামলায় তাদের একটি ছাত্রাবাসের একটি হল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মধ্য ইউক্রেনের দিনপ্রোতে তিনজন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। আর দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝঝিয়ায় অন্তত একজন নিহত হয়েছেন। সিবিহা বলেন, “এ ধরনের হামলাকে স্বাভাবিক হিসেবে নেওয়া যায় না। এগুলো যুদ্ধাপরাধ, যা অবশ্যই বন্ধ করতে হবে এবং এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।”

হামলার নিন্দা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ওডেসা, কিয়েভ এবং দিনপ্রোতে প্রাণহানি ঘটেছে। রাশিয়া যুদ্ধের ওপর বাজি ধরছে। আরেকটি রাত প্রমাণ করেছে যে রাশিয়া বৈশ্বিক নীতিতে কোনও ধরনের শিথিলতা বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের যোগ্য নয়।

tag ট্যাগ: #রাশিয়া