calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / আটকা পড়েছে ইরান,পশ্চিমাদের ‘মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে’ : রাশিয়া
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

আটকা পড়েছে ইরান,পশ্চিমাদের ‘মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে’ : রাশিয়া

পশ্চিমাদের দেওয়া নানা প্রতিশ্রুতি ও চুক্তির বেড়াজালে ইরান বর্তমানে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ বার্তা সংস্থা তাস (TASS)-এর বরাত দিয়ে জানা গেছে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল ২০২৬ • দুপুর ০১:২৭
history আপডেট: ৫ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ২৪১ বার পঠিত

ল্যাভরভ বলেন, “যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় আমরা কেবল হুমকি আর প্রতিশ্রুতির ফুলঝুরি দেখছি, কিন্তু বাস্তব কোনো অগ্রগতি বা তথ্যের দেখা মিলছে না।” তিনি আরও যোগ করেন, ইরান মনে করছে তারা পশ্চিমাদের ‘মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে’ আটকা পড়েছে। বিশেষ করে ২০১৫ সালের পরমাণু চুক্তির (JCPOA) কথা উল্লেখ করে তিনি জানান, সেই সময় ইরানকে অবরোধমুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ পর্যন্ত তা রক্ষা করা হয়নি।

 

২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া সেই চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তী সময়ে ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র এককভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে গেলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে।

পাকিস্তানের বর্তমান পরিস্থিতি ও সম্ভাব্য আলোচনা নিয়ে ল্যাভরভ বলেন, “সেখানকার পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল। ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতি ১০ বার মোড় নিতে পারে।”

 

তবে ইরান ও আমেরিকার মধ্যকার বর্তমান সমঝোতা প্রচেষ্টাকে রাশিয়া সমর্থন করছে জানিয়ে তিনি বলেন, “যদি চলমান আলোচনার মাধ্যমে ২০১৫ সালের মতো কোনো একটি কার্যকর চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়, তবে সেটি হবে এক বিশাল সাফল্য।”