calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার প্রথম দফার ভোট , ১৫২ আসনে শেষ হলো প্রচারণা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার প্রথম দফার ভোট , ১৫২ আসনে শেষ হলো প্রচারণা

পশ্চিমবঙ্গ-এ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। এ দফায় উত্তর ও দক্ষিণবঙ্গের ১৬ জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা শেষ হয়েছে।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল ২০২৬ • দুপুর ০১:৩৮
history আপডেট: ৫ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ২০৬ বার পঠিত

নির্বাচনী তফশিল ঘোষণার পর থেকে কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীরা ব্যাপক জনসংযোগ ও প্রচারণা চালান। শেষ দিনে তারকা প্রচারকরাও সক্রিয় ছিলেন।

প্রচারণার শেষ দিনে বিজেপির হয়ে আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পালের সমর্থনে রোড শোতে অংশ নেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। কুলটি আসনে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নিজেই মাঠে নেমে প্রচারণা চালান। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও একাধিক কর্মসূচিতে অংশ নেন।

শেষ দিনে কিছু এলাকায় বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি প্রার্থী অজিত কুমার জানার ওপর হামলার অভিযোগ ওঠে। এতে তার হাত ভেঙে যায় এবং গাড়ি ও কয়েকটি মোটরবাইক ভাঙচুর করা হয় বলে জানা গেছে।

মুর্শিদাবাদের নওদা এলাকায় প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং পুলিশের সঙ্গে প্রার্থীর বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।

এদিকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে নন্দীগ্রামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা চলবে।

প্রথম দফায় প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লাখ, নারী ভোটার প্রায় ১ কোটি ৭৫ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬৫ জন।

মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এই দফায়। প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী ভারতীয় জনতা পার্টি-এর মধ্যে।

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রায় ২ লাখ ৪০ হাজার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, যা রাজ্যের ইতিহাসে অন্যতম বৃহত্তম নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে।