ডগলাস সিলিমান জানান, মার্কিন আইন অনুযায়ী যুদ্ধ শুরুর ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্টকে কংগ্রেসের মুখোমুখি হতে হয়। কিন্তু ট্রাম্প প্রশাসন এখন বলছে, তাদের এই আইন মানার প্রয়োজন নেই। আসলে প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, কমান্ডার-ইন-চিফ হিসেবে একক সিদ্ধান্তে যুদ্ধ করার ক্ষমতা তার আছে এবং কংগ্রেসের কাছে অনুমতি চাওয়ার এই পুরো ধারণাটাই অসাংবিধানিক।
এমনকি রিপাবলিকান দলের অনেক সদস্য এই বিষয়ে ট্রাম্পের সাথে একমত নন। মূলত নিজের ক্ষমতা খর্ব হওয়ার ভয়ে এবং কারো কাছে জবাবদিহি করতে চান না দেখেই ট্রাম্প এই লুকোচুরি খেলছেন। যতক্ষণ সম্ভব তিনি কংগ্রেসকে এড়িয়ে চলবেন এবং নিজের ইচ্ছেমতো যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অজুহাত খুঁজতে থাকবেন।
সূত্র: আল জাজিরা