calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / পোপের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পোপের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ট্রাম্পের সঙ্গে টানাপোড়েনের মধ্যে

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও চতুর্দশ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠক করেছেন। বৈঠকে ভ্যাটিকান এবং ওয়াশিংটনের মধ্যে দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। পোপকে নিয়ে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ৮ মে ২০২৬ • সকাল ০৯:৩৯
history আপডেট: ৫ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১৪১ বার পঠিত

ভ্যাটিকান এক বিবৃতিতে জানিয়েছে, পোপ ও রুবিও উভয়েই ‘দ্বিপক্ষীয় সুসম্পর্ক গড়ে তোলার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।‘

যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে প্রথম পোপ নির্বাচিত হওয়া লিও শুরু থেকেই ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের কঠোর সমালোচক। তাছাড়া, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধেও তিনি প্রকাশ্য অবস্থান নিয়েছেন।

এর জেরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প নজিরবিহীনভাবে পোপের ওপর ব্যক্তিগত আক্রমণ চালিয়ে যাচ্ছেন, যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের খ্রিস্টান নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট পোপ ও রুবিওর বৃহস্পতিবারের বৈঠককে ভ্যাটিকান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘শক্তিশালী’ সম্পর্কের নিদর্শন হিসেবে অভিহিত করেছেন।

ভ্যাটিকানে হলি সি’র মার্কিন দূতাবাস এক্সে বলেছে, পোপ লিও ও রুবিও পশ্চিম গোলার্ধে পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেছেন।

ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়েছে, দুইজন বিশ্ব পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন এবং শান্তির পক্ষে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন।

রুদ্ধদ্বার এই বৈঠক প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে । রুবিওকে ‘মিস্টার সেক্রেটারি’ বলে সম্বোধন করেন পোপ এবং জবাবে রুবিও পোপকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বৈঠক শেষে রুবিওকে জলপাই কাঠের তৈরি একটি কলম উপহার দিয়ে একে ‘শান্তির গাছ’ বলে অভিহিত করেন পোপ।

অন্যদিকে, রুবিও পোপকে একটি ক্রিস্টাল ফুটবল উপহার দেন এবং রসিকতা করে বলেন, শিকাগোর বাসিন্দা পোপ ‘বেসবল’ বেশি পছন্দ করলেও এটি তার জন্য শুভেচ্ছা স্মারক।

এর আগে ট্রাম্প মিথ্যা দাবি করে বলেছিলেন যে, পোপ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে সমর্থন দিচ্ছেন। তবে পোপ এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে জানান, তিনি কেবল খ্রিস্টীয় শান্তির বার্তা প্রচার করছেন এবং গির্জার শিক্ষা অনুযায়ী, পারমাণবিক অস্ত্রকে তিনি অনৈতিক মনে করেন।