calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / ডা. জাফরুল্লাহ মৃত্যুর আগে সাক্ষাৎকারে , নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

ডা. জাফরুল্লাহ মৃত্যুর আগে সাক্ষাৎকারে , নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল

বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করেছিলাম। উনার সঙ্গে কথা ছিল- উনি আমাদের মিছিল মিটিং করতে দেবেন। উনি নির্বাচনের আগে কর্মীদের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল ২০২৩ • রাত ০৯:৪৪
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৭ বার পঠিত

গত নির্বাচনের আগে আপনারা শেখ হাসিনার সঙ্গে সংলাপে গিয়ে ছিলেন। সেখানে তার সঙ্গে কী কথা হয়েছিল- এমন প্রশ্নের জাবাবে জাফরুল্লাহ চৌধুরী বলেন, গতবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে চাচ্ছিল না। আমাদের একটা ভূমিকা ছিল; আমরা বলেছিলাম সবাই মিলে যদি নির্বাচনটা করি তাহলে সুষ্ঠু করা সম্ভব হবে; কিন্তু আমরা একটা ভুল করেছিলাম।

নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল বলে মন্তব্য করে তিনি আরও বলেন, সংলাপে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেসব রক্ষা করেনি আওয়ামী লীগ সরকার। উলটো বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন করা হয়েছে।

জাফরুল্লাহ আরও বলেন, একই ভুল তো বারবার করা যাবে না; পাগলও একই ভুল বারবার করে না। এবার আমরা সেই ভুল করছি না। আমরা আলোচনা করে পরিষ্কারভাবে তাদের বলতে চাই নির্বাচনের দুই বছর আগেই অন্তর্বর্তীকালীন, সর্বজনীন বা সর্বদলীয় জাতীয় সরকার প্রতিষ্ঠা করে সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করা হবে, ইভিএমকে কবরে পাঠানো হবে। বরং ইভিএমে কে কত চুরি করেছে তার হিসাব প্রকাশ করা হবে। সামরিক বাহিনীর কোন কর্মকর্তার কতটা যোগাযোগ আছে তাও পরীক্ষা করে দেখা হবে। সব দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে।

tag ট্যাগ: #111