প্রসঙ্গত, এপ্রিল মাস থেকেই রাশিয়ার থেকে কম দরে জ্বালানি কিনতে চলেছে পাকিস্তান, এমনটাই গুঞ্জন। তবে এখনও পর্যন্ত দুই দেশের মধ্যে এই সংক্রান্ত কোনও চুক্তির কথা জানা যায়নি। তবে এর মধ্যেই ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করতে চলেছে পাকিস্তান, সেই গুঞ্জনও উঠল।
গত কয়েক মাস ধরেই ক্রমশ ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি। ঘুরে দাঁড়াতে আইএমএফ-এর উপরে ভরসা করা ছাড়া আর কোনও পথ খোলা নেই তাদের সামনে। এই পরিস্থিতিতে ইউক্রেনকে অস্ত্রশস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিল শাহবাজ প্রশাসন। উল্লেখ্য, এক বছরেরও বেশিদিন ধরে প্রবল যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। শুরুর দিকে লড়াইয়ের ময়দানে রুশ ফৌজ সাফল্য পেলেও সময়ের সঙ্গে পাল্লা ভারী হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনীর। সূত্র: দ্য ইকোনমিক টাইমস।