calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / কৃষকরা ১০ ধরনের সুবিধা পাবেন কৃষক কার্ডে, : চিফ হুইপ
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

কৃষকরা ১০ ধরনের সুবিধা পাবেন কৃষক কার্ডে, : চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেছেন, দেশের সব মানুষ যেন খেয়ে-পরে ভালো থাকতে পারে সেজন্য বর্তমান সরকারের পক্ষ থেকে চাষিদের মাঝে কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে। এর মাধ্যমে কৃষকরা ১০ ধরনের...

person
জেলা প্রতিনিধি verified
News Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬ • দুপুর ০২:০২
history আপডেট: ৫ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৭৯ বার পঠিত

১৪ মে বরগুনা শিল্পকলা একাডেমিতে কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, কৃষক কার্ডের সুবিধা বাস্তবায়ন হলে ফসলের উৎপাদন বাড়বে। এতে কৃষকরা লাভবান হবেন এবং খাদ্য উদ্বৃত্তে পরিণত হবে দেশ।

চিফ হুইপ বলেন, আমরা আর চুয়াত্তরের দুর্ভিক্ষ দেখতে চাই না। এজন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন, ফসল উৎপাদনে পানি ব্যবস্থাপনা সহজতর করার জন্য খাল খনন খুবই গুরুত্বপূর্ণ। আমরা সে কর্মসূচি হাতে নিয়েছি। পাশাপাশি কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. নুরুল আমিন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-পরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস।

উল্লেখ্য, তিনদিনের এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। কৃষি তথ্য সার্ভিসের সৌজন্যে মেলায় কৃষিবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। আগামী ১৬ মে পর্যন্ত এ মেলা চলবে। 

tag ট্যাগ: #কৃষকরা