calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / যৌথ নদী কমিশনে সদস্য নিয়োগ ২৩ জনকে ডিঙিয়ে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

যৌথ নদী কমিশনে সদস্য নিয়োগ ২৩ জনকে ডিঙিয়ে

যৌথ নদী কমিশনে (জেআরসি) বাংলাদেশের পক্ষে সদস্য পদে পদায়নে নজিরবিহীন তদবিরের অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) প্রধান প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ ২৩ জনকে ডিঙিয়ে যাকে নিয়োগ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬ • সকাল ১১:৫৫
history আপডেট: ৫ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৬ বার পঠিত

পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাব্বির হোসেন বিধি লঙ্ঘন করে তাকে এই পদে বদলি করে গেছেন। ১১ নভেম্বর পানিসম্পদ মন্ত্রণালয়ের এক আদেশে অভিজ্ঞ ড. মোহাম্মদ আবুল হোসেনকে সরিয়ে মো. আনোয়ার কাদিরকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।

জানা যায়, জেআরসি ‘সদস্য’ একটি গুরুত্বপূর্ণ পদ। এ পদে আসীন ব্যক্তিরা ভারতের সঙ্গে সাচিবিক সহায়তা দেওয়া ছাড়াও এ সংক্রান্ত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে থাকেন। এছাড়া জেআরসি স্বতন্ত্র সংস্থা হিসাবে নেপাল, ভুটান ও চীনের সঙ্গে পানি বণ্টন বিষয়ে যৌথ আলোচনায় অংশ নেন। সাধারণত পাউবোর মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক বা প্রধান প্রকৌশলী পদের কর্মকর্তারা যৌথ আলোচনায় প্রতিনিধিত্ব করেন। জেআরসিতে ভারতের প্রতিনিধিত্ব করছেন শরদ চন্দ্র। তিনি সে দেশের কেন্দ্রীয় পানি কমিশনের প্রধান প্রকৌশলী ও কমিশনার। তিনি নরওয়ে থেকে উচ্চতর ডিগ্রিধারী।

জানতে চাইলে পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোকাব্বির হোসেন বলেন, যাচাই-বাছাই করেই জেআরসির সদস্য পদে আনোয়ার কাদিরকে পোস্টিং দেওয়া হয়। এর আগে যুগ্ম সচিব পদমর্যাদার কোনো কর্মকর্তাকে এই পদে দেওয়ার কোনো তথ্য আমার জানা ছিল না।