calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রের একক ‘মুরুব্বিয়ানার যুদ্ধের মধ্য দিয়ে’ পতন ঘটেছে : ইরান
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের একক ‘মুরুব্বিয়ানার যুদ্ধের মধ্য দিয়ে’ পতন ঘটেছে : ইরান

ক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া সাম্প্রতিক যুদ্ধ বৈশ্বিক ভূ-রাজনীতির ভারসাম্য পুরোপুরি বদলে দিয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেছেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬ • দুপুর ০২:০৮
history আপডেট: ৫ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৩ বার পঠিত

১৭ মে) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিরক্ষা মুখপাত্র বিবৃতিতে বলেন, আমাদের ওপর চাপিয়ে দেওয়া এই যুদ্ধে আমেরিকার বিশ্বব্যাপী একাধিপত্য ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। যেকোনো ধরনের হুমকি বা আগ্রাসনের মুখে চূড়ান্ত ও নিষ্পত্তিমূলক জবাব দিতে ইরানের বীর জনগণ ও সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে।

রেজা তালাই-নিক আরও বলেন, মার্কিন একমুখী নীতি এখন শেষ সময়ে এসে পৌঁছেছে। এই যুদ্ধে ইরানি জাতির সাহসী প্রতিরোধের ওপর ভিত্তি করে গোটা বিশ্ব এখন ‘বহুমুখী বিশ্ব ব্যবস্থার’ দিকে ধাবিত হচ্ছে, যা খুব শিগগিরই মার্কিন একাধিপত্যের জায়গা দখল করবে।

এর আগে তেহরানে সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের মাটিতে সামরিক হামলার নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থনের মাধ্যমে দেশের অভ্যন্তরে নজিরবিহীন নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়া। তবে তাদের সেই অশুভ পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার পেছনে ইরানের প্রতিবেশী দেশগুলোর দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছে।