calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / বাংলাদেশি হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতার আহ্বান মিনা-মুজদালিফায় তাপমাত্রা ছুঁয়েছে ৪৮ ডিগ্রি,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

বাংলাদেশি হজযাত্রীদের সর্বোচ্চ সতর্কতার আহ্বান মিনা-মুজদালিফায় তাপমাত্রা ছুঁয়েছে ৪৮ ডিগ্রি,

সউদী আরবের মিনা ও মুজদালিফায় তাপমাত্রা তীব্র আকার ধারণ করায় বাংলাদেশি হজযাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এর আগে সউদী আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় মিনা ও...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৪ মে ২০২৬ • দুপুর ০১:০৭
history আপডেট: ৪ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৯৭ বার পঠিত

সউদী হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যমতে, মিনা ও মুজদালিফা উভয় স্থানেই ইতিমধ্যে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দুপুরের দিকে বাতাসের গতি কমে গেলে এই তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

এই চরম আবহাওয়ার কারণে সউদী কর্তৃপক্ষ হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সব সংস্থাকে তাদের প্রস্তুতির স্তর বাড়াতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছে। একই সাথে হজযাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুপুর ও তীব্র গরমের সময় সরাসরি সূর্যের আলোতে বের হওয়া এবং দীর্ঘ পথ হাঁটাচলা করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময়ে হজযাত্রীদের যথাসম্ভব তাঁবুর ভেতরে অবস্থান করতে বলা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তীব্র তাপপ্রবাহের কারণে সউদী কর্তৃপক্ষ হজযাত্রীদের রোদে বের হলে অবশ্যই ছাতা ব্যবহার করা, প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণ করার অনুরোধ জানিয়েছে। এছাড়া, সংশ্লিষ্ট সউদী কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্য বার্তা ও পরিচালন নির্দেশনা কঠোরভাবে মেনে চলার বিষয়ে হজযাত্রীদের উদ্বুদ্ধকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

 

সউদী সরকারের এই গুরুত্বপূর্ণ নির্দেশনার আলোকে বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ও বাংলাদেশি হজযাত্রীদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে।