পশ্চিমবঙ্গ সরকারের সহকারী মুখ্যসচিব পিকে মিশ্রের পক্ষে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের ২৭ নভেম্বর রাজ্য সরকারের তরফে ছুটিসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল।
তাতে ২০২৬ সালের ২৬ এবং ২৭ মে (মঙ্গলবার এবং বুধবার) কোরবানির ইদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়। কিন্তু এখন জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) বকরি ঈদ পালন করা হবে।
তাই আগের বিজ্ঞপ্তিতে কিছুটা সংশোধন করা হচ্ছে। কুরবানির ইদ উপলক্ষে ২৮ মে ছুটি থাকবে। তার আগের দু’দিনের ঘোষিত ছুটি বাতিল করা হচ্ছে।
ওই দু’দিন, অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার সাধারণ কাজের দিন হিসাবেই গণ্য হবে।’