calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / কুরবানির কার্যক্রমহবে ডিএসসিসির ৩৫৭ স্থানে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

কুরবানির কার্যক্রমহবে ডিএসসিসির ৩৫৭ স্থানে

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে নানা উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: বুধবার, ২৭ মে ২০২৬ • বিকাল ০৪:৪৪
history আপডেট: ৪ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ১০৩ বার পঠিত

সংস্থাটির আওতাধীন ৭৫টি ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার্থে এবার ৩৫৭টি নির্ধারিত স্থান চূড়ান্ত করা হয়েছে, যেখানে স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল পরিবেশে কোরবানির কার্যক্রম পরিচালনা করা যাবে।

বুধবার (২৭ মে) ডিএসসিসির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিটি করপোরেশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, দক্ষিণ ঢাকার ধানমন্ডি, লালবাগ, খিলগাঁও, বাসাবো, পুরান ঢাকাসহ বিভিন্ন জনবহুল এলাকায় এসব স্থান প্রস্তুত করা হয়েছে। যত্রতত্র পশু জবাই প্রতিরোধ এবং দ্রুত বর্জ্য অপসারণের লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

এলাকাভিত্তিক প্রধান প্রধান কোরবানির স্থানসমূহ

ধানমন্ডি ও সংলগ্ন এলাকা

ধানমন্ডি ৪ নম্বর রোডের মাঠ, ১৫ নম্বর স্টাফ কোয়ার্টার, ১৪ নম্বর রোড এবং শংকর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাকে কুরবানি করার জন্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া হাতিরপুল, কাঁঠালবাগান ও পান্থপথের বাসিন্দাদের জন্যও একাধিক নির্দিষ্ট পয়েন্ট রাখা হয়েছে।

খিলগাঁও, গোড়ান ও বনশ্রী

খিলগাঁও পুরাতন পুলিশ ফাঁড়ি, জাগরণী সংসদ মাঠ ও বিদ্যুৎ অফিসের পাশের সড়কটি ব্যবহার করা যাবে। একই সঙ্গে গোড়ান, বনশ্রী ও মেরাদিয়া এলাকার বিভিন্ন খালি জায়গা ও মাঠকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাসাবো, মাদারটেক ও শান্তিনগর

শহীদ আরাউদ্দিন পার্ক, মাদারটেক আব্দুর আজিজ স্কুল মাঠ এবং কমলাপুর স্টেডিয়ামের দক্ষিণ প্রান্তকে জবাইয়ের স্থান হিসেবে নির্বাচন করা হয়েছে। এছাড়া আরামবাগের বাফুফে ভবনের পেছনের রাস্তা, এজিবি কলোনি ও শান্তিনগরের ইস্টার্ন পিস রোড এলাকাতেও ব্যবস্থা থাকছে।

পুরান ঢাকা ও লালবাগ

ঐতিহ্যবাহী পুরান ঢাকার জনঘনত্ব বিবেচনা করে হাজারীবাগ, নবাবগঞ্জ, লালবাগ কেল্লার চারপাশ, ইসলামবাগ, বেগমবাজার, বংশাল ও সিদ্দিকবাজার এলাকায় বড় পরিসরে আলাদা আলাদা স্থান নির্ধারণ করেছে ডিএসসিসি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নাগরিকরা যদি এই নির্ধারিত স্থানগুলো ব্যবহার করেন, তবে ঈদের দিন দ্রুততম সময়ের মধ্যে পশুর বর্জ্য পরিষ্কার করা সম্ভব হবে। এতে করে ড্রেনেজ ব্যবস্থা সচল থাকবে এবং বাতাসে দুর্গন্ধ ছড়ানো রোধ করা যাবে।

tag ট্যাগ: #হবে