ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ৭ অক্টোবরের হামলার সঙ্গে জড়িত সবাইকে নির্মূল করার অঙ্গীকার আমরা করেছি। তাদের সবার মৃত্যুদণ্ড নিশ্চিত।
অন্যদিকে, হামাস এখনও নিরস্ত্র হতে রাজি হয়নি বলে জানিয়েছেন যুদ্ধবিরতি বাস্তবায়ন তদারককারী কর্মকর্তা নিকোলাই ম্লাদেনভ। তার মতে, গাজার ভবিষ্যৎ নির্ভর করছে এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার ওপর।
পরিকল্পনা অনুযায়ী, হামাস অস্ত্র সমর্পণ করলে এবং আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন হলে ইসরায়েল ধীরে ধীরে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। তবে এখন পর্যন্ত সেই বাহিনী মোতায়েনের কোনো নির্দিষ্ট সময়সূচি ঠিক হয়নি।
এদিকে যুদ্ধবিরতি অচলাবস্থায় থাকায় ইসরায়েল ধাপে ধাপে গাজার আরও এলাকা দখলে নিচ্ছে বলে পর্যবেক্ষকদের আশঙ্কা।