calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / একই’সময় বঙ্গবাজার-নিউমার্কেটের আগুন তবে ‘মনে করছি না ষড়যন্ত্র,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

একই’সময় বঙ্গবাজার-নিউমার্কেটের আগুন তবে ‘মনে করছি না ষড়যন্ত্র,

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেছেন, বঙ্গবাজার এবং নিউমার্কেটের আগুন লাগার সময় একই। তবে আমি মনে করছি না এটা কোনো ষড়যন্ত্র। তার পরও তদন্ত কমিটি হবে, তদন্ত কমিটি রিপোর্ট দেবে। তিনি বলেন, (বঙ্গবাজারের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ • রাত ১০:৩২
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬৪ বার পঠিত

তিনি বলেন, করোনার পর ইউক্রেন যুদ্ধের কারণে এমনিতেই আমাদের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। এর মধ্যে এ ধরনের ঘটনা সারাদেশের ব্যবসায়ী, বিশেষ করে পুরো ঈদবাজারকে চরম ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। পর পর দুটি ঘটনা আমাদের চরম ক্ষতির মধ্যে ফেলে দিল।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি বলেন, এই আগুনের ঘটনায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনই অনুমান করা সম্ভব না। 

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এর পর একে একে ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে। তাদের সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবীরাও।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানিয়েছেন, ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন পুরোপুরি নির্বাপনে সময় লাগবে।

tag ট্যাগ: #111