calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইসরায়েলের অস্তিত্ব থাকত না,আমি না থাকলে , লেবানন যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর ওপর ‘বিরক্ত’ ট্রাম্প
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইসরায়েলের অস্তিত্ব থাকত না,আমি না থাকলে , লেবানন যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর ওপর ‘বিরক্ত’ ট্রাম্প

লেবাননে ইসরায়েলের ক্রমাগত সামরিক অভিযান ও যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর নিজের অসন্তোষ ও বিরক্তির কথা প্রকাশ্যে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের ‘পড...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বুধবার, ৩ জুন ২০২৬ • সন্ধ্যা ০৬:৫০
history আপডেট: ৪ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৩ বার পঠিত

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বিস্ফোরক দাবি
একই সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে ফুসলিয়ে বা কারসাজি করে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছেন—এমন দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের ছিল উল্লেখ করে ট্রাম্প বলেন, "সে (নেতানিয়াহু) আমাকে ট্রিকস করেছে? যুদ্ধ তো আমি নিজেই শুরু করেছি।" ইরানের পারমাণবিক কর্মসূচিকে প্রতিহত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি যোগ করেন, "আমরা কোনোভাবেই তাদের (ইরান) পারমাণবিক অস্ত্রের মালিক হতে দিতে পারি না।"

 

নিজের এই সিদ্ধান্তের বিরোধিতাকারীদের তীব্র সমালোচনা করে ট্রাম্প তাদের ‘ডাম্বোক্র্যাটস’ (ডেমোক্র্যাটদের প্রতি কটাক্ষ) বলে অভিহিত করেন এবং বলেন, "এরা আসলে কী করছে তা নিজেরাও জানে না।" ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের উদ্বেগের ইতিহাস টেনে ট্রাম্প মনে করিয়ে দেন যে, বারাক ওবামার আমলে করা ২০১৫ সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে তার প্রথম মেয়াদেই তিনি যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিলেন।

‘ইসরায়েলের অস্তিত্ব থাকত না’
ইরানের পারমাণবিক হুমকির সবচেয়ে বড় লক্ষ্যবস্তু যে ইসরায়েল হতো, তা উল্লেখ করে ট্রাম্প এক নজিরবিহীন দাবি করেন। তিনি বলেন, "ইরানের প্রথম আঘাতটি সম্ভবত ইসরায়েলের ওপরই আসত। আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলি, আজ যদি আমি না থাকতাম, তবে পৃথিবীর বুকে ইসরায়েল নামে কোনো রাষ্ট্রের অস্তিত্বই থাকত না।"