পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর বিশ্ব মুসলিমের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের হামলার জের ধরে জেরুজালেম আল-কুদস শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে।
শুক্রবার বিশ্ব কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা যাতে বিক্ষোভ দেখাতে না পারে সেজন্য ইসরাইলি সেনারা আল-আকসা মসজিদের দু’টি প্রবেশপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক কুদস দিবস।