calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / যুদ্ধবিরতি লেবাননের সঙ্গে ‘গুরুতর ভুল’: বেন গাভির
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

যুদ্ধবিরতি লেবাননের সঙ্গে ‘গুরুতর ভুল’: বেন গাভির

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতেমার বেন গাভির। এ সিদ্ধান্তকে তিনি ‘গুরুতর ভুল’ বলে আখ্যা দেন। খবর মিডল ইস্ট আইয়ের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ • দুপুর ০২:২৭
history আপডেট: ৪ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৬৫ বার পঠিত

ওয়াশিংটনে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনার মাধ্যমে লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার বিরোধিতা করেই এ মন্তব্য করেন বেন গাভির।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনার পর ইসরাইল ও লেবানন যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে।  তবে উভয় পক্ষ জানিয়েছে, এর জন্য হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে হামলা বন্ধ করতে হবে। 

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও দুই দেশ কিছু ‘পাইলট জোন’ গঠনের ব্যাপারেও একমত হয়েছে। 

এসব এলাকায় লেবাননের সশস্ত্র বাহিনী এককভাবে নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ পরিচালনা করবে এবং কোনো অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না।

যৌথ বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রধান শর্ত হলো হিজবুল্লাহর পক্ষ থেকে সব ধরনের হামলা সম্পূর্ণ বন্ধ করা এবং সংগঠনটির সদস্যদের দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেওয়া।