calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইবোলা আতঙ্কে বিমান ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে উগান্ডা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইবোলা আতঙ্কে বিমান ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে উগান্ডা

ঢাকা, ১৩ জুন, ২০২৬ (বিএসএস): প্রতিবেশী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে ইবোলা ছড়িয়ে পড়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ কর্তৃক উগান্ডার ওপর আরোপিত বিমান ভ্রমণ নিষেধাজ্ঞা বা বিধিনিষেধের তীব্র নিন্দা...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ১৩ জুন ২০২৬ • বিকাল ০৩:০৮
history আপডেট: ৪ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১১৩ বার পঠিত

দেশটি এসব পদক্ষেপকে ‘অন্যায্য’ বলে সমালোচনা করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রাণঘাতী রক্তক্ষরণজনিত জ্বরের সর্বশেষ প্রাদুর্ভাব মোকাবেলায় পূর্ব আফ্রিকার দেশটির গৃহীত পদক্ষেপ জনস্বাস্থ্য কর্মকর্তাদের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।  

মে মাসের মাঝামাঝি সময়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সতর্কতা জারির পর থেকে এখন পর্যন্ত ১৯টি নিশ্চিত সংক্রমণের মধ্যে মাত্র দুই জনের মৃত্যু হয়েছে। সংক্রমিতদের প্রায় সবাই ছিলেন কঙ্গোর নাগরিক, যারা সীমান্ত অতিক্রম করে তাদের নিজ দেশ থেকে উগান্ডায় প্রবেশ করেছিলেন। 

কঙ্গো প্রজাতন্ত্রে ১৫ মে থেকে এখন পর্যন্ত ৬৭৬টিরও বেশি সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং এতে ১৩৬ জনের মৃত্যু হয়েছে।

উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ডায়ানা আতউইন শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, রাষ্ট্রদূত ও উগান্ডায় পরিষেবা প্রদানকারী বিমান সংস্থাগুলো বর্তমান ইবোলা পরিস্থিতির কারণে উগান্ডার ওপর আরোপিত অন্যায্য ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, ‘সতর্কতার প্রয়োজন আমরা বুঝি। তবে সার্বিক নিষেধাজ্ঞা সেই দেশগুলোর ওপর আস্থাকে ক্ষুণ করে, যারা সংক্রমণের তথ্য স্বচ্ছভাবে প্রকাশ করে এবং এটি বাস্তব ঝুঁকির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস সোমবার উগান্ডা সফরে গিয়ে দেশটির কৌশলের প্রশংসা করেন। তবে জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা শুক্রবার সতর্ক করে জানায়, প্রতিবেশী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে এই প্রাদুর্ভাব নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে।