calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / মির্জা ফখরুল: ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আধুনিক ও কার্যকর করতে কাজ চলছে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

মির্জা ফখরুল: ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আধুনিক ও কার্যকর করতে কাজ চলছে

ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো আরো আধুনিক ও কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে, যাতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে জনসেবা পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ • বিকাল ০৪:৫৫
history আপডেট: ৪ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১২৪ বার পঠিত

আজ জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য আনিসুর রহমান (মাদারীপুর-৩) উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার বিভাগ এবং আইসিটি বিভাগের আওতাধীন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প দেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে আধুনিক ও আরো কার্যকর সেবা কেন্দ্রে রূপান্তরের জন্য কাজ করছে।’

তিনি জানান, ইতোমধ্যে এসব কেন্দ্রের মাধ্যমে নাগরিকরা বিভিন্ন ধরনের সরকারি সেবা ডিজিটালভাবে গ্রহণ করতে পারছেন।

মন্ত্রী আরো জানান, ডিজিটাল সেন্টারগুলোকে শক্তিশালী করতে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, যাতে উদ্যোক্তারা দক্ষ ও অনুপ্রাণিত থাকেন।

মন্ত্রী আরো জানান, আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে সারা দেশে এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু করা হয়েছে।

তিনি বলেন, প্রবাসী সেবা ডেস্কে কাজ করা উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে বিশেষ কর্মসূচি বিবেচনায় রয়েছে। প্রতিটি কেন্দ্রে ‘প্রবাসী হেল্প ডেস্ক’ স্থাপন করা হচ্ছে, যার মাধ্যমে প্রবাসীরা রেমিট্যান্স উত্তোলন ও পুনঃএকত্রীকরণ সেবা পাবেন।

এছাড়া তরুণদের কর্মসংস্থান বাড়াতে ‘স্কিলস ফিউশন সেন্টার’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ফ্রিল্যান্সিং ও ই-কমার্স প্রশিক্ষণ কর্মসূচিও চালু করা হচ্ছে।

মাদারীপুর জেলা প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমানে ৫৯টি ইউনিয়ন পরিষদে ৭৭ জন উদ্যোক্তা ডিজিটাল কেন্দ্রের মাধ্যমে নাগরিক সেবা প্রদান করছেন।

তিনি বলেন, সরকারের চলমান ডিজিটালাইজেশন কার্যক্রমের লক্ষ্য হলো— প্রযুক্তিনির্ভর জনসেবা সম্প্রসারণ করা এবং তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দেওয়া।