নিউইয়র্কে ১৭ থেকে ১৯ জুন তিন দিনব্যাপী এ আয়োজন চলবে। এতে বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ এবং মোকাবিলা কৌশল নিয়ে আলোচনার জন্য নীতি-নির্ধারক, কূটনীতিক, মানবিক কর্মী এবং উন্নয়ন সহযোগীদের সমবেত হওয়ার কথা রয়েছে। সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মানবিক বিষয় এবং আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন আলোচনা ও কার্যক্রমে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২০ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।
ফাইল ছবি