calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / পশ্চিমবঙ্গে এবার সাবেক তৃণমূল সরকারের মন্ত্রী উদয়ন গ্রেপ্তার
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পশ্চিমবঙ্গে এবার সাবেক তৃণমূল সরকারের মন্ত্রী উদয়ন গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক তৃণমূল সরকারের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে আজ বুধবার কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এবারের নির্বাচনে কোচবিহারের দিনহাটা বিধানসভা আসনে বিজেপি প্রার্থীর কাছে বড় ব্যবধানে হেরে...

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬ • সন্ধ্যা ০৬:০৮
history আপডেট: ৪ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১৮৭ বার পঠিত

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর উদয়ন গুহ অনেকটা আড়ালে চলে যান। তিনি দিনহাটার বাড়ি ছেড়ে কলকাতার ফুলবাগান এলাকায় তাঁর নিজের আরেকটি ফ্লাটে বসবাস করছিলেন। উদয়ন গুহ কলকাতার ফুলবাগানের বাসায় অবস্থান করছেন, কোচবিহারের পুলিশ এমন খবর পেয়ে আজ সকালে সেখান অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজই তাঁকে কোচবিহারের দিনহাটায় নিয়ে যাওয়া হচ্ছে। উদয়ন গুহর বাবা কমল গুহ ছিলেন রাজ্যের ফরোয়ার্ড ব্লক দলের নেতা ও সাবেক মন্ত্রী। ২০১১ সালে বাম ফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান হওয়ার পর কমল গুহর ছেল উদয়ন গুহ বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে ফরোয়ার্ড ব্লকের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে, হয়ে যান রাজ্যের মন্ত্রী। সেই উদয়ন গুহ এবার বিধানসভা নির্বাচনে হেরে যান। আর এই রাজনৈতিক পালাবদলের পর তাঁকে একটি প্রতারণার মামলায় আজ কোচবিহারের পুলিশ গ্রেপ্তার করল। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটপরিবর্তনের পর এ নিয়ে এই রাজ্যের সাবেক তিন মন্ত্রী গ্রেপ্তার হলেন। বাকি দুজন হলেন দমকলমন্ত্রী সুজিত বসু ও সাবেক কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।