calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / সৌদি যুবরাজের সঙ্গে আব্বাসের বৈঠক ফিলিস্তিন ইস্যুতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সৌদি যুবরাজের সঙ্গে আব্বাসের বৈঠক ফিলিস্তিন ইস্যুতে

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ‘দখলকৃত অঞ্চলের’ সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩ • বিকাল ০৩:৩৬
history আপডেট: ৩ বছর আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৩৮ বার পঠিত

বুধবার জেদ্দায় তাদের মধ্যে আলোচনা হয় বলে নিশ্চিত করছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা।

ওয়াফা জানায়, ফিলিস্তিন-সৌদি সম্পর্ক, আঞ্চলিক উন্নয়ন এবং সব স্তরে দ্বিপাক্ষিক সমন্বয় জোরদার করার উপায় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

স্বাধীনতা ও সার্বভৌমত্বের বৈধ অধিকার ফিরে পাওয়া এবং জেরুজালেমকে ফিলিস্তিনির রাজধানী করার বিষয়ে সৌদির সমর্থনের আহ্বান জানিয়েছেন আব্বাস। 

ওয়াফা সূত্রে আরও জানা যায়, ফিলিস্তিনি জনগণকে তাদের স্বাধীনতা ও স্বাধীনতা অর্জনের জন্য দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন বিন সালমান।

এক সফরে সোমবার সৌদি আরবে পৌঁছান আব্বাস। হামাস প্রধান ইসমাইল হানিয়াহ একই সময়ে সৌদি যান।  সেখানে অবস্থানকালে দুই ফিলিস্তিনি প্রতিদ্বন্দ্বী মিলিত হবে কিনা তা এখনো স্পষ্ট নয়।

tag ট্যাগ: #111