calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / বারাক ওবামার তীব্র সমালোচনা যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

বারাক ওবামার তীব্র সমালোচনা যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘টুডে’ শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুদ্ধের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬ • বিকাল ০৫:৪৭
history আপডেট: ৩ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১১৭ বার পঠিত

তবুও যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে ওবামা বলেন, আমি এই যুদ্ধবিরতি দেখে খুবই খুশি। আমি আশাবাদী যে এটি স্থায়ী হবে।

সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের ইরান নীতির যৌক্তিকতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তোলেন ওবামা। তিনি মনে করিয়ে দেন, তার প্রশাসনের সময় স্বাক্ষরিত পরমাণু চুক্তির অধীনে ইরান পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন সেই চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসে। ওবামার মতে, ওই হটকারী সিদ্ধান্তের কারণেই ইরান পরবর্তীতে তাদের পরমাণু সক্ষমতা আরও বাড়িয়ে তোলার সুযোগ পায়। দীর্ঘ যুদ্ধ ও বিপুল ক্ষয়ক্ষতির পর ট্রাম্প প্রশাসন যে সমঝোতায় পৌঁছেছে, তা মার্কিন স্বার্থের পক্ষে কতটা কার্যকর হলো- সাবেক এই প্রেসিডেন্টের বক্তব্যে সেই সংশয়ই উঠে এসেছে।