calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের তেল বিক্রিতে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের তেল বিক্রিতে

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরান-সংশ্লিষ্ট একটি ৬০ দিনের সাধারণ লাইসেন্স জারি করেছে। যার আওতায় আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানি উৎসের অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ • বিকাল ০৩:০০
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৩ বার পঠিত

মার্কিন প্রশাসনের এই পদক্ষেপকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। সোমবারের (২২ জুন)  ট্রেজারি বিভাগের ঘোষণায় বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইরানি তেল ও জ্বালানি পণ্য নিয়ে লেনদেনের ক্ষেত্রে এই সাধারণ লাইসেন্স কার্যকর থাকবে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, সুইজারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার ধারাবাহিকতায় ইরান কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে অবাধ ও উন্মুক্ত জাহাজ চলাচল নিশ্চিত করা এবং আইএইএ-এর পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া।

স্কট বেসেন্ট বলেন, সুইজারল্যান্ডে চলমান গঠনমূলক আলোচনার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান হরমুজ প্রণালিতে অবাধ নৌপরিবহন নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছে। তিনি ইঙ্গিত দেন, এই অগ্রগতির প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানের তেল ও জ্বালানি খাতে কিছু লেনদেনের অনুমোদন দিয়েছে।

বিশ্ব জ্বালানি বাজারে ইরান একটি গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ। ফলে মার্কিন ট্রেজারির এই সিদ্ধান্ত আন্তর্জাতিক তেলবাজার, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। ২১ আগস্ট পর্যন্ত কার্যকর এই লাইসেন্সের মেয়াদ শেষে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূত্র: আল-জাজিরা।