calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / রাজধানীতে বিজিবি মোতায়েন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

রাজধানীতে বিজিবি মোতায়েন

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ • বিকাল ০৪:২৭
history আপডেট: ৩ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৮৭ বার পঠিত

বার্তায় জানানো হয়, রাজধানীর ধানমণ্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে দায়িত্ব পালন করছেন।

এর আগে গতকাল সোমবার (২২ জুন) দেশের সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশের ৬টি জেলায় সেনাবাহিনী ও ৫টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ নতুন করে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পয়েন্টগুলোতে সীমান্তরক্ষী এই বাহিনীকে মোতায়েন করা হলো।

tag ট্যাগ: #রাজধানীতে