calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / মির্জা ফখরুল যা জানালেন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

মির্জা ফখরুল যা জানালেন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে

ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা।

person
স্টাফ রিপোর্টার verified
Junior Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ • সকাল ০৯:০৬
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৭ বার পঠিত

শনিবার রাতে গুলশানের খালেদা জিয়ার বাসভবনে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন তারা। 

সাক্ষাৎ শেষে বেরিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, তিনি (খালেদা জিয়া) বার্তা দিয়েছেন দেশবাসী যেন গণতন্ত্রের জন্য যেভাবে কাজ করছেন, সেভাবে কাজ চালিয়ে যান।

মির্জা ফখরুল জানিয়েছেন, অনেক দিন পর তাদের সঙ্গে দেখা হওয়ায় বিএনপি নেত্রী দেশের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্পর্কেও জানতে চেয়েছেন। তারা এসব বিষয়ে তাকে অবহিত করেছেন।

সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

বিএনপি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার অসুস্থতার কারণে তার চিকিৎসকেরাও আজ তার বাসভবনে গিয়ে স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।

বিএনপির নেতারা বলেছেন, কয়েক বছর পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার ব্যতিক্রম ঈদ কাটাচ্ছেন। কারণ, এই ঈদে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার পুত্রবধূ শর্মিলী রহমান এবং দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। ঢাকার গুলশানের বাসভবন ফিরোজায় তারা ঈদের আনন্দ ভাগ করছেন।  

tag ট্যাগ: #111