calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইরানের পক্ষে যুদ্ধে জড়াত চীন-রাশিয়া-তুরস্ক,ট্রাম্পের দাবি ‍
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরানের পক্ষে যুদ্ধে জড়াত চীন-রাশিয়া-তুরস্ক,ট্রাম্পের দাবি ‍

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার অনুরোধের কারণে চীন, রাশিয়া ও তুরস্ক ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি অংশ নেয়নি। খবর তাসের

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ • বিকাল ০৪:২৫
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৫১ বার পঠিত

২৪ জুন) এক বক্তব্যে ট্রাম্প বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান যুদ্ধের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তিনি এতে জড়িয়ে পড়ার অন্যতম সম্ভাব্য নেতা ছিলেন।

ট্রাম্প বলেন, এরদোগান ইসরাইলের বড় সমর্থক নন। তিনি চাইলে ইরানের পক্ষেও যেতে পারতেন। আমি তাকে যুদ্ধের বাইরে থাকতে বলেছিলাম এবং তিনি তা-ই করেছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্য থেকে চীনের বিপুল পরিমাণ তেল আমদানি হওয়ায় বেইজিং চাইলে সংঘাতে জড়াতে পারত। তবে তার অনুরোধের পর শি জিনপিংও নিরপেক্ষ অবস্থানে থেকেছেন।

তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট শিকে অনুরোধ করেছিলাম যেন তিনি এ সংঘাতে না জড়ান। তিনি আমার অনুরোধ রেখেছেন।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির সম্পর্কেও একই মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘পুতিনও যুদ্ধের বাইরে থেকেছেন। যদিও তার মনোযোগ দেওয়ার মতো আরও অনেক বিষয় রয়েছে, তারপরও তিনি সরাসরি জড়াননি।’

ট্রাম্পের মতে, বিশ্বের প্রভাবশালী এই তিন নেতা সংঘাত থেকে দূরে থাকায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠা থেকে রক্ষা পেয়েছে। তিনি বলেন, ‘তারা সবাই যুদ্ধের বাইরে থেকেছেন। সত্যি বলতে, এটি ছিল বেশ অবিশ্বাস্য একটি বিষয়।’