calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / পুতিন-সৌদি যুবরাজের ফোনালাপে যে কথা হলো
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

পুতিন-সৌদি যুবরাজের ফোনালাপে যে কথা হলো

ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ তথা ডি ফ্যাক্টো (কার্যত) শাসক মোহাম্মদ বিন সালমান। শুক্রবার তাদের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ • সকাল ০৯:১০
history আপডেট: ৩ বছর আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৬ বার পঠিত

তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এ খবর দিয়ে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংকট নিরসন নিয়ে ফোনলাপ করেছেন সৌদি যুবরাজ ও রুশ প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ফোনালাপ এমন সময় অনুষ্ঠিত হলো যখন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ দীর্ঘ প্রায় এক যুগ পর সম্প্রতি প্রথমবারের মতো সিরিয়া সফর করেছেন। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে দামেস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন ও সৌদি যুবরাজ দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের প্রচেষ্টার বিষয়েও আলোচনা করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফোনালাপে বিশ্বের তেলের বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য ওপেক প্লাসের মধ্যে সমন্বয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দুই নেতা।

এছাড়া সৌদি আরব এবং ব্রিকস-ভুক্ত দেশ তথা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন পুতিন ও বিন সালমান, বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের নেতৃত্ব ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন পুতিন।

tag ট্যাগ: #111