calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ইরানের ড্রোন হামলা বাহরাইনে
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ইরানের ড্রোন হামলা বাহরাইনে

গত সপ্তাহে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে আবারও বড় ধরনের সামরিক উত্তেজনা শুরু হয়েছে। শনিবার (২৭ জুন) ইরান জানায়, তারা তাদের দক্ষিণ উপকূলে মার্কিন বিমান হামলার...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬ • সন্ধ্যা ০৬:২৫
history আপডেট: ৩ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ৭৩ বার পঠিত

এর আগে শুক্রবার (২৬ জুন) মার্কিন সামরিক বাহিনী দাবি করেছিল, বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবেই তারা ওই বিমান হামলা চালিয়েছিল। অন্যদিকে, বাহরাইন সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাকে তোয়াক্কা না করে ইরানের এই ধারাবাহিক হামলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং গত ১৭ জুনের ইসলামাবাদ সমঝোতা স্মারকের স্পষ্ট লঙ্ঘন। এই পরিস্থিতিতে বাহরাইন নিজেদের রক্ষায় যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে বলে হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে, এই চলমান উত্তেজনার মধ্যেই ইসরাইল ও লেবাননের মধ্যে ইরান-সমর্থিত হিজবুল্লাহর সাথে যুদ্ধ বন্ধের একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে হিজবুল্লাহর নিরস্ত্রিকরণ এবং লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে হিজবুল্লাহ এই চুক্তিতে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে। 

অপরদিকে, হরমুজ প্রণালিতে নিজেদের কর্তৃত্ব দাবি করে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে অন্তর্বর্তীকালীন চুক্তি অনুযায়ী এই কৌশলগত জলপথ দিয়ে জাহাজ চলাচলের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে এবং তেহরানের নির্ধারিত রুট অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্স (টুইটার) বার্তায় ইরানকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি মেনে চলছে, কিন্তু যেকোনো সহিংসতার জবাব কঠোর সহিংসতা দিয়েই দেওয়া হবে।

এই নতুন করে শুরু হওয়া সহিংসতার ঠিক আগেই শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৩ শতাংশ হ্রাস পেয়েছিল, কারণ দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর সৌদি আরামকো তাদের রাস তানুবা টার্মিনাল থেকে পুনরায় তেল সরবরাহ শুরু করেছিল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলো সফর শেষে এক যৌথ বিবৃতিতে হরমুজ প্রণালিতে কোনো টোল বা নিয়ন্ত্রণ প্রচেষ্টা ছাড়াই সম্পূর্ণ মুক্ত ও শর্তহীন নৌযান চলাচলের আহ্বান জানিয়েছেন। 

তবে ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি ওয়াশিংটনের মিত্র উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে তাদের টিকে থাকা তেহরানের সহনশীলতার ওপরই নির্ভর করছে।

সূত্র: রয়টার্স।