calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / দুই প্রতিমন্ত্রী বাবরের আমন্ত্রণে হাওরাঞ্চলে যাচ্ছেন
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

দুই প্রতিমন্ত্রী বাবরের আমন্ত্রণে হাওরাঞ্চলে যাচ্ছেন

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে নেত্রকোনা যাচ্ছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ • বিকাল ০৪:৫৯
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৩২ বার পঠিত

শুক্রবার (৩ জুলাই) মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরীতে আসছেন তারা।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।  

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য। 

অন্যদিকে সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঢাকা-৯ আসনের সংসদ সদস্য। তার পূর্বপুরুষের বাড়ি মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায়।

দুই প্রতিমন্ত্রী আগমন উপলক্ষে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে বিভিন্ন পথসভা ও হাওড়াঞ্চলে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রথমে মদন উপজেলার উচিতপুর ঘাট এলাকায় পথসভা এবং সেখানে পোনামাছ অবমুক্ত করবেন দুই প্রতিমন্ত্রী ও এমপি। তারপর খালিয়াজুরী উপজেলার বিভিন্ন স্থানে পোনামাছ অবমুক্তকরণ শেষে রেলপথ প্রতিমন্ত্রীর পূর্বপুরুষের বাড়ি মোহনগঞ্জের তেঁতুলিয়ার ট্রলার ঘাট এলাকায় পথসভায় ও পোনামাছ অবমুক্ত করবেন। পরে মোহনগঞ্জ রেলস্টেশন পরিদর্শন শেষে তারা ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার বলেন, বর্তমান সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ভাইয়ের আমন্ত্রণে, শুক্রবার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে আগমন করছেন দুই প্রতিমন্ত্রী। তাদের বরণের অপেক্ষায় আছে হাওড়বাসী। তাদের আগমনে হাওড়াঞ্চলের মৎস্যজীবীদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, মোহনগঞ্জ হতে আটপাড়া, মদন, কেন্দুয়া হয়ে আঠারো বাড়ি পর্যন্ত রেল লাইন স্থাপনের জন্য হাওড়বাসীর পক্ষে দাবি জানাচ্ছি।