calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / ভারতীয় লেখিকা পাকিস্তানি শুনে ক্ষুধার্ত সহযাত্রীকে খাবার দিলেন না !
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

ভারতীয় লেখিকা পাকিস্তানি শুনে ক্ষুধার্ত সহযাত্রীকে খাবার দিলেন না !

প্রবাসে ভারতীয়রা কীভাবে বৈষম্য ও বর্ণবাদের শিকার হন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট লিখেছিলেন আয়ারল্যান্ডের ডাবলিন প্রবাসী ভারতীয় লেখক নিবেদিতা শুক্লা। তবে সেই পোস্টের শেষ অংশে এক পাকিস্তানি নাগরিকের...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ • বিকাল ০৫:২০
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৪৫ বার পঠিত

ঘটনাটিতে পাকিস্তানি নাগরিকেরাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এক পাকিস্তানি ব্যবহারকারী লেখেন, ‘আমি কোনোদিন কোনো পাকিস্তানিকে একজন ভারতীয়র সঙ্গে এমন আচরণ করতে দেখিনি বা শুনিনি। আপনার মন এতটা কলুষিত কেন?’ আরেকজন যোগ করেন, ‘আপনি প্রমাণের চেষ্টা করলেও আসলে পাকিস্তান সফরকারী কোনো ভারতীয়র সঙ্গে এখানে এমন আচরণ করা হয় না।’ 

প্রবাসী জীবনের প্রেক্ষাপট টেনে অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘বাইরে বের হলে এই সংকীর্ণ মানসিকতাগুলো পেছনে ফেলে আসা উচিত। আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা সবাই সমমানের যাত্রী। আমি নিজেই এমন অনেক ভারতীয় দেখেছি যারা আমার ক্ষতি করেছে, আবার অনেক পাকিস্তানিকে পেয়েছি যারা আমাকে সাহায্য করেছে।’ 

নিজের দেশের মানুষই এই বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় সন্তোষ প্রকাশ করে এক নেটিজেন লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে আপনার নিজের দেশের এবং ধর্মের মানুষই আপনার এই বর্ণবাদী ও ঘৃণ্য কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।’ 

তীব্র সমালোচনার মুখে পড়া এই পোস্টটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বৈষম্য, মানবিকতা ও জাতীয়তাবাদী সংকীর্ণতার এক বড় বিতর্ক সৃষ্টি করেছে।