calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / রাশিয়ার "কার্তিনা মিরা" আন্তর্জাতিক শিল্প প্রতিযোগিতায় উজ্জ্বল বাংলাদেশের "অরণী"
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

রাশিয়ার "কার্তিনা মিরা" আন্তর্জাতিক শিল্প প্রতিযোগিতায় উজ্জ্বল বাংলাদেশের "অরণী"

বিশ্বের বিভিন্ন দেশের Young Artist-দের নিয়ে আয়োজিত Art Competition "KARTINA MIRA"।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: শনিবার, ৪ জুলাই ২০২৬ • রাত ০৮:৫৬
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১৫৬৭ বার পঠিত

উক্ত প্রতিযোগিতার এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১৬৫৩টি চিত্রকর্ম জমা পড়ে যার মধ্য থেকে ১৫টি চিত্রকর্মকে সেরাদের সেরা হিসেবে বিবেচনা করে গত ২৪শে জুন, ২০২৬ - রাশিয়ার সামারা শহরে অবস্থিত Tretyakov Gallery-তে "Kartina Mira Art Competition - 2026" এর প্রদর্শনী এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন এবং সম্পন্ন হয়। এবারের আয়োজনে বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ১৮-১৯ শিক্ষাবর্ষের "অংকন ও চিত্রায়ন" বিভাগের শিক্ষার্থী অরণী হোসেন অথৈ - এর আঁকা চিত্রকর্ম "THE CRAFTSMAN" স্থান পেয়েছে। উক্ত প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জন বাংলাদেশ, ভিয়েতনাম, কলোম্বিয়া, কংগো, ইন্দোনেশিয়া, সেনেগাল, সাউথ কোরিয়া, চায়না, ক্যামেরুন, রাশিয়া ও কাজাখস্তান - এর হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং নিজ দেশের জন্য বয়ে এনেছেন গৌরব। প্রতিযোগিতায় চিত্রাংকন এর তিনটি বিভাগ - পেইন্টিং, গ্রাফিক্স, ডিজিটাল আর্ট এর অধীনে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়েছে। "সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়", "ইনোপ্রাক্টিকা" এর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার ব্যাংক স্পনসর ছিল রাশিয়ার অন্যতম বৃহৎ ব্যাংক গাজপ্রমব্যাংক।

এছাড়াও সহ-আয়োজক হিসেবে ছিল - স্টেট ট্রেতিয়াকভ গ্যালারি।