calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / কিমের,, সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক জোরদারে প্রস্তুত,, শি জিনপিং
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

কিমের,, সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক জোরদারে প্রস্তুত,, শি জিনপিং

চীন ও উত্তর কোরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ‘দীর্ঘমেয়াদি’ এবং ‘স্থিতিশীল’ উন্নয়নের দিকে নিয়ে যেতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: রবিবার, ৫ জুলাই ২০২৬ • বিকাল ০৪:১৩
history আপডেট: ৩ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ১০৭ বার পঠিত

রোববার (৫ জুলাই) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এই তথ্য নিশ্চিত করেছে। 

চীনা কমিউনিস্ট পার্টির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তার জবাবেই প্রেসিডেন্ট শি জিনপিং এই মন্তব্য করেন।

কিম জং উনকে ‘আন্তরিক’ ধন্যবাদ জানিয়ে চীনা প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়ার ‘ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া’ এবং চীনের ‘কমিউনিস্ট পার্টি’ উভয়ই মার্ক্সবাদী ক্ষমতাসীন দল। 

অভিনন্দন বার্তায় শি জিনপিং উল্লেখ করেন, ‘আমি চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ককে একটি দীর্ঘমেয়াদি, সুদৃঢ় ও স্থিতিশীল উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। এর মাধ্যমে আমি দুই দেশের সমাজতান্ত্রিক উদ্দেশ্যের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি উন্নয়নকে তরান্বিত করতে চাই।’ 

উল্লেখ্য, গত জুনে প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে দুই দিনের এক রাষ্ট্রীয় সফর সম্পন্ন করেন। গত সাত বছরের মধ্যে এটিই ছিল তার প্রথম উত্তর কোরিয়া সফর। 

আগামী ১১ জুলাই উত্তর কোরিয়া ও চীনের মধ্যকার ঐতিহাসিক ‘বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তি’র ৬৫তম বার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এই বিশেষ মুহূর্তের আগেই দুই দেশের শীর্ষ নেতার মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ বার্তা বিনিময় হলো।