calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / সরায়েল থেকে যুক্তরাষ্ট্র কি সত্যিই ই দূরে সরে যাচ্ছে?
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

সরায়েল থেকে যুক্তরাষ্ট্র কি সত্যিই ই দূরে সরে যাচ্ছে?

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং ইরানকে ঘিরে কূটনৈতিক সমীকরণের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ৬ জুলাই ২০২৬ • দুপুর ০২:১৭
history আপডেট: ৩ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৭৯ বার পঠিত

বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি স্থায়ী শান্তি চুক্তির চেষ্টা চালাচ্ছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যেকোনো চুক্তির পূর্বশর্ত হলো দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করা। কিন্তু নেতানিয়াহু সরকার লেবাননে হামলা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে কৌশলগত মতবিরোধ আরও প্রকট হয়েছে। খবর আল জাজিরার। 

গত মাসে প্রকাশিত একটি ফোনালাপের তথ্য অনুযায়ী, ট্রাম্প লেবাননে হামলা বন্ধ করতে অস্বীকৃতি জানানোয় নেতানিয়াহুকে তীব্র ভর্ৎসনা করেন।

প্রতিবেদনে দাবি করা হয়, ট্রাম্প নেতানিয়াহুকে ‘পাগল’ বলে উল্লেখ করেন এবং বলেন, আমি না থাকলে তুমি এখন জেলেই থাকতে। এখন সবাই তোমাকে ঘৃণা করে, এমনকি ইসরায়েলকেও।

সম্প্রতি অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নেতানিয়াহু জানেন, বস কে। বিশ্লেষকদের মতে, এই মন্তব্য দুই নেতার সম্পর্কের অবনতির স্পষ্ট ইঙ্গিত বহন করে।

অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ইসরায়েলি মন্ত্রীদের সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ গড়ে উঠেছে, তাই ওয়াশিংটনের সিদ্ধান্তের সমালোচনায় সতর্ক থাকা উচিত।

সাম্প্রতিক জরিপে দেখা গেছে, শুধু ডেমোক্র্যাট নয়, রিপাবলিকানদের একটি অংশ এবং ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ আন্দোলনের অনেক সমর্থকও ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থনের বিরোধিতা করছেন।

রিপাবলিকান কংগ্রেস সদস্য মার্জোরি টেইলর গ্রিন প্রকাশ্যে ইসরায়েলকে সামরিক সহায়তার সমালোচনা করেছেন।

এছাড়া সাবেক টেলিভিশন উপস্থাপক টাকার কার্লসন অভিযোগ করেন, ইসরায়েল ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে লেবাননে নতুন সংঘাতের পথ তৈরি করেছে।