calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / এইচএসসি পরীক্ষা বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাময়িক স্থগিতের দাবি ছাত্রশিবিরের
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

এইচএসসি পরীক্ষা বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাময়িক স্থগিতের দাবি ছাত্রশিবিরের

দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত এবং অনেক পরীক্ষা কেন্দ্র জলাবদ্ধতার কবলে পড়ায় চলমান এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির দাবি, বর্তমান...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ১৩ জুলাই ২০২৬ • সন্ধ্যা ০৬:১০
history আপডেট: ৩ মাস আগে
timer ৪ মিনিট পড়ার সময়
visibility ৮৬ বার পঠিত

নেতৃদ্বয় বলেন, জাতীয় পাবলিক পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জনের জন্য শিক্ষার্থীদের মানসিক স্থিতিশীলতা ও অনুকূল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বন্যা, জলাবদ্ধতা ও বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থার মধ্যেও পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে বাধ্য করা হচ্ছে। অনেক শিক্ষার্থীকে প্লাবিত ও ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিয়ে পরীক্ষায় অংশ নিতে হয়েছে, যা তাদের শারীরিক নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের জন্য উদ্বেগজনক

তাদের ভাষ্য, এ ধরনের প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত কোনোভাবেই শিক্ষার্থীবান্ধব বা মানবিক নয়। বিবৃতিতে আরও বলা হয়, চলমান দুর্যোগের প্রভাব শুধু এইচএসসি পরীক্ষাতেই সীমাবদ্ধ থাকবে না; এর নেতিবাচক প্রভাব শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রস্তুতির ওপরও পড়বে। পরীক্ষা দীর্ঘায়িত হওয়া এবং মাঠপর্যায়ের অব্যবস্থাপনার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হতে পারেন।

 

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রশিবিরের নেতারা বলেন, যেকোনো জাতীয় সংকটে শিক্ষার্থীদের জীবন, স্বাস্থ্য ও মানসিক সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তাই বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া এবং পরীক্ষা গ্রহণের উপযুক্ত পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখার দাবি জানান তারা।

 

একই সঙ্গে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা যাতে পর্যাপ্ত সময় পায়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা।