calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / আগামীকাল প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

আগামীকাল প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

বরেণ্য শিক্ষাবিদ, প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ১৭ জুলাই (শুক্রবার) এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।

person
বাংলার ডাক verified
Staff reporter
schedule প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ • রাত ১১:০৭
history আপডেট: ৩ মাস আগে
timer ৫ মিনিট পড়ার সময়
visibility ১২০ বার পঠিত

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সকাল ১০টায় এই স্মরণসভা অনুষ্ঠিত হবে। ‘অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ রিসার্চ সেন্টার’ এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি  এই সভার আয়োজন করেছে।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী।

সম্মানীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও কলামিস্ট অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবুল কাশেম হায়দার। এছাড়াও দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী, রাজনীতিক ও শিক্ষাবিদগণ এতে অংশ নেবেন। স্মরণসভার আহ্বায়ক অধ্যাপক আবদুল লতিফ মাসুম দেশের সর্বস্তরের গুণীজন ও আগ্রহীদের এই সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।

এক নজরে অধ্যাপক এমাজউদ্দীন আহমদের বর্ণাঢ্য জীবন: 
১৯৩৩ সালের ১৫ ডিসেম্বর অবিভক্ত বাংলার মালদহে জন্মগ্রহণ করা এই মহান মনীষী ছিলেন দেশের শিক্ষা ও গণতন্ত্রের অন্যতম বাতিঘর। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা হিসেবে তিনি সক্রিয় ভূমিকা রাখেন এবং কারাবরণ করেন।

শিক্ষকতাকে ব্রত হিসেবে নিয়ে কর্মজীবন শুরু করা অধ্যাপক এমাজউদ্দীন আহমদ দেশের বেশ কয়েকটি খ্যাতনামা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন শেষে ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগ দেন। পরবর্তীতে তিনি অত্যন্ত সফলতার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ২১তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরগ্রহণের পর তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় 'ইউডা' (UODA)-এর উপাচার্য এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

দক্ষিণ এশিয়ার রাজনীতি, সামরিক বাহিনী ও পররাষ্ট্রনীতি নিয়ে দীর্ঘ চার দশক গবেষণা করা এই পণ্ডিতের অর্ধশতাধিক গ্রন্থ এবং শতাধিক গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ১৯৯২ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত করে। এছাড়াও তিনি মাইকেল মধুসূদন দত্ত স্বর্ণপদক, শেরে বাংলা স্মৃতি স্বর্ণপদকসহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। ২০২০ সালের ১৭ জুলাই ৮৬ বছর বয়সে এই প্রথিতযশা বুদ্ধিজীবী মৃত্যুবরণ করেন।