calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / চীনের সি৯১৯ জেট ইইউ’র কঠোর নিরাপত্তা পরীক্ষায় পাস করল
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

চীনের সি৯১৯ জেট ইইউ’র কঠোর নিরাপত্তা পরীক্ষায় পাস করল

গ্লোবাল এভিয়েশন বা বিমান বাজারে বোয়িং এবং এয়ারবাসের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চীনের তৈরি নতুন যাত্রীবাহী বিমান সি৯১৯ (C919) আরও এক ধাপ এগিয়ে গেল। ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন নিরাপত্তা সংস্থা (EASA)-র পাইলটদের দীর্ঘ...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: সোমবার, ২০ জুলাই ২০২৬ • বিকাল ০৫:১৪
history আপডেট: ৩ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ৬৫ বার পঠিত

চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান 'কমার্শিয়াল এয়ারক্রাফট কর্পোরেশন অব চায়না' (Comac) এই সি৯১৯ জেটটি তৈরি করেছে। মূলত মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের ৭৩৭ এবং ইউরোপের এয়ারবাস এ৩২০-এর বিকল্প হিসেবে বিশ্ববাজারে এই বিমানটিকে প্রতিষ্ঠা করতে চায় বেইজিং।

ইতোমধ্যেই চীনের অভ্যন্তরীণ রুটে গত তিন বছর ধরে সি৯১৯ নিয়মিত যাত্রী পরিবহন করছে। এ পর্যন্ত বিভিন্ন চীনা বিমান সংস্থাকে কোমাক ৩৭টি সি৯১৯ জেট সরবরাহ করেছে। তবে বিমানটিকে বিশ্ববাজারে বাণিজ্যিকভাবে প্রবেশ করাতে এবং আন্তর্জাতিক রুটে পরিচালনার জন্য পশ্চিমা নিয়ন্ত্রকদের, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের এই নিরাপত্তা অনুমোদন পাওয়া অত্যন্ত জরুরি। সাংহাইতে শুরু হওয়া ইউরোপীয় পাইলটদের এই সফল পরীক্ষা চীনের এভিয়েশন খাতের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।