calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / আন্তর্জাতিক / বার্নহ্যামকে চাপ দিচ্ছে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্র
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদন

বার্নহ্যামকে চাপ দিচ্ছে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাজ্যের কৌশলগত সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের সুযোগ চায় যুক্তরাষ্ট্র। এই মর্মে ব্রিটেনের নতুন সরকারের ওপর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চাপ সৃষ্টি করছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ • বিকাল ০৪:৩৫
history আপডেট: ২ মাস আগে
timer ২ মিনিট পড়ার সময়
visibility ১০৩ বার পঠিত

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ বিমানবাহিনীর ‘আরএএফ ফেয়ারফোর্ড’ এবং ভারত মহাসাগরের ‘দিয়েগো গার্সিয়া’ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি অব্যাহত রাখতে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই তার সঙ্গে ফোনালাপে ট্রাম্প বিষয়টি তোলেন।

এর আগে যুক্তরাজ্যের কিয়ার স্টারমারের সরকার শুরুতে দিয়েগো গার্সিয়া ঘাঁটি থেকে মার্কিন বি-টু বোমারু বিমান পরিচালনার অনুমতি দেয়নি। তবে পরবর্তী সময়ে অবস্থান বদলে কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ এবং ‘ইরানের সামরিক সক্ষমতা খর্ব করার’ লক্ষ্যে মার্কিন বাহিনীকে ওই ঘাঁটি ব্যবহারের সুযোগ দিয়েছিল লন্ডন।