calendar_today সোমবার, ৩ কার্তিক ১৪৩৩ • ১৯ অক্টোবর ২০২৬
দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ দৈনিক বাংলার ডাক - শীর্ষ বাংলা অনলাইন পত্রিকা ও ব্রেকিং নিউজ
ব্রেকিং নিউজ
কুরআন প্রতিযোগিতার বিশ্বমঞ্চে জাকারিয়াপ্রথম বাংলাদেশি , আনন্দে মাতোয়ারা তার গ্রাম ◆ সরকার উৎখাতের চেষ্টায় কী পেল আমেরিকা মধ্যপ্রাচ্যে সাত দশকের ? ◆ ইউনূস আমলের ১৮ মাস: উঠেছে যেসব গুরুতর আইনি প্রশ্ন ◆ আধুনিক ও সবুজ ঢাকা গড়তে একসঙ্গে কাজ করবে এবিজি-ডিএনসিসি ◆ আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে ‘সুপার সেল কার বাজার’ ◆ মরিনহোর জাদুতে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কোর্তোয়া ◆ ​শিক্ষকতা থেকে রাজনীতি: সততা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ◆ ব্যাংক খাত সংস্কার ও পুনঃমূলধনীকরণের উদ্যোগ ‎এডিবির সহায়তায় ◆ সালাহউদ্দিন আহমেদ এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে ◆ নিঝুম দ্বীপের বালির ২৫ শতাংশই ভারী খনিজ ◆ এবার জেন আলফার আন্দোলনে উত্তাল ভারত,জেন জি’র পর ◆ ফ্যাসিস্ট’ তকমার আড়ালে কি চাপা পড়ছে ইতিহাসের প্রশ্ন?
home হোম / জাতীয় / কমল বিমান ভাড়া সরকারি হজের দুই প্যাকেজ ঘোষণা,
stars বিশেষ প্রতিবেদন এক্সক্লুসিভ
জাতীয় বিশেষ প্রতিবেদন

কমল বিমান ভাড়া সরকারি হজের দুই প্যাকেজ ঘোষণা,

২০২৭ সালের হজ পালনে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর নির্ধারিত প্যাকেজ দুটির মধ্যে ‘হজ প্যাকেজ-১’-এর খরচ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘হজ প্যাকেজ-২...

person
বিশেষ প্রতিনিধি verified
Reporter
schedule প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ • বিকাল ০৪:৫৭
history আপডেট: ২ মাস আগে
timer ৩ মিনিট পড়ার সময়
visibility ৯১ বার পঠিত

অন্যদিকে তুলনামূলক কম খরচের ‘হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)’-এর আওতায় মক্কায় মসজিদুল হারাম থেকে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা রাখা হবে। মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে হজযাত্রীদের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় তাঁবুর অবস্থান নির্ধারণ করা হয়েছে জোন-৫-এ। এ প্যাকেজেও মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।

তবে কোনো হোটেল মসজিদুল হারাম থেকে দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী হজযাত্রীদের জন্য সালাওয়াত বাসের ব্যবস্থা রাখা হবে। সাশ্রয়ী এই প্যাকেজের জন্য একজন হজযাত্রীর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

এর আগে ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। ওই সময় মসজিদুল হারামের আশপাশে তিন কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধাসহ একটি প্যাকেজের খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর মসজিদুল হারামের দেড় কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধাসহ অন্য প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

২০২৭ সালের হজ প্যাকেজে বিমান ভাড়া কমানোকে হজযাত্রীদের জন্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। নতুন নির্ধারিত ভাড়ায় হজযাত্রীদের বিমান ভ্রমণের খরচ আগের তুলনায় ৩৭ হাজার টাকা কমবে বলে জানিয়েছে সরকার।